সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় ২০ বছর বয়সী সূচনা আক্তারের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আফরোজা আক্তার জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে সূচনা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। রাস্তায় পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়। নিহত সূচনা আক্তারের বাসা কদমতলী এলাকার মো. জসিমের বাড়ি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102