রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্য থেকে পালিয়েছে ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর, মধ্যপ্রাচ্য থেকে পালিয়েছে ৪৩ হাজারের বেশি মার্কিন সেনা। মঙ্গলবার (১০ মার্চ) এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এ তথ্য নিশ্চিত করেন।

টমি পিগট বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০ হাজার জনকে সহায়তা করেছে এ উদ্দেশ্যে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স।

পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিতে দুই ডজনের বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে এসব ফ্লাইট গড়ে ৪০ শতাংশের কম আসন পূর্ণ ছিল, কারণ অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে নিজ উদ্যোগেই দেশে ফিরেছে।

এদিকে অঞ্চল থেকে চার্টার ফ্লাইট ও স্থলপথে সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনো চালু রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, সহায়তার প্রয়োজন হলে যেকোনো মার্কিন নাগরিক আবেদন করতে পারবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102