রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সুইজারল্যান্ডে বাসে আগুন, নিহত ৬

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

পশ্চিম সুইজারল্যান্ডের একটি ছোট শহরে বাসে আগুন লেগে ছয়জন নিহত হয়েছেন।মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ফ্রিবার্গ ক্যান্টনের কেরজার্সের কেন্দ্রস্থলে এ ঘটনা ঘটে। বাসটি কেরজার্স থেকে ১৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ডুডিনজেন পৌরসভা থেকে এসেছিল।

পুলিশ জানায়, কমপক্ষে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং একজন উদ্ধারকারীও আহত হয়েছেন বলে জানা গেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

একজন ব্যক্তি নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা তাৎক্ষণিকভাবে এটি নিশ্চিত করতে পারেনি।

পুলিশের মুখপাত্র ফ্রেডেরিক পাপোক্স বলেন, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে, বাসের ভেতরে থাকা কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘পেট্রোল ঢেলে আগুন’ দেওয়ার খবরটি পুলিশ এখনো নিশ্চিত করেনি। ঘটনার সময় অন্য কোনো যানবাহনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়নি বলেও জানানো হয়েছে।

সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন।

এ বছরের জানুয়ারিতে নতুন বছর উদযাপনের সময় সুইজারল্যান্ডের ক্রান্স মন্টানা অঙ্গরাজ্যের সুইস স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত হন। এ ঘটনায় আহতের সংখ্যা শতাধিক।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102