রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। তাদের হামলায় অন্তত আট ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

রোয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী ও কট্টর ইহুদি জাতীয়তাবাদী বা জায়নিস্ট নেতা বেজালেল স্মতরিচের ছেলেও রয়েছেন। হামলায় ছেলের লিভার বা যকৃৎ তথা কলিজা ছিন্নভিন্ন হয়েছে। তবে এখনো তিনি বেঁচে আছেন বলে জানিয়েছেন স্মতরিচ। গত ৬ মার্চ এই হামলার ঘটনা ঘটেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে স্মতরিচ জানান লেবানন সীমান্তের কাছে হামলায় তার ছেলের কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে।

স্মতরিচ বলেন, শুক্রবার লেবানন সীমান্তে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি মর্টার শেল নিক্ষেপ করা হয়। তিনি লেখেন, ‘আহতদের একজন আমার প্রিয় ছেলে—বেনিয়া হেবরন।’ কট্টর ডানপন্থী এই ইসরায়েলি মন্ত্রী জানান, বিস্ফোরণের ধাতব টুকরা বা শার্পনেল তার ছেলের ‘পিঠ ও পেটে ঢুকে যায়।’ পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঈশ্বরের কৃপায় শার্পনেলের টুকরা ছেলের লিভার ছিঁড়ে পেটের সবচেয়ে বড় রক্তনালির দেয়ালে গিয়ে আটকে থাকে উল্লেখ করে স্মতরিচ বলেন, ঈশ্বর না করুন, যদি সেটি ক্ষতিগ্রস্ত হতো, তাহলে পরিস্থিতি আরও অনেক ভয়াবহ হতে পারত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102