রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্য স্থানে মাদক সেবনে বাধা দেওয়ায় এক নারীকে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে।

শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার এমসি বাজার এলাকার বেপারীপাড়ায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নারীর নাম মনোয়ারা বেগম। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের জয়নাল হাজারীর স্ত্রী। এই কৃষক দম্পতি দীর্ঘদিন ধরে শ্রীপুরের এমসি বাজার এলাকায় ভাড়া নেওয়া একটি পরিত্যক্ত কারখানা দেখাশোনা করতেন।

জানা গেছে, ওই পরিত্যক্ত কারখানার আশপাশে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত। ঘটনার দিন সন্ধ্যায় মাদক কারবারিরা সেখানে মাদক সেবন করছিল। মনোয়ারা বেগম তাদের মাদক সেবন করতে নিষেধ করেন এবং ওই স্থান থেকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক কারবারিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত মনোয়ারা বেগমকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102