রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

ইরানের সঙ্গে ভয়াবহ যুদ্ধের মধ্যেই ইসরায়েলের কাছে আনুমানিক ১৫১.৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

শনিবার (৭ মার্চ) এই অনুমোদন দেওয়া হয়। এর আওতায় বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সংশ্লিষ্ট সহায়তা সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতি অনুসারে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিদ্ধান্ত নিয়েছেন, জরুরি অবস্থা বিদ্যমান থাকায় ইসরায়েল সরকারের কাছে তাৎক্ষণিকভাবে অস্ত্র বিক্রি করা প্রয়োজন।

ওই বিবৃতিতে বলা হয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করা কৌশলগত আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা উন্নত করতে সাহায্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তায় অবদান রাখবে।

জরুরি এই প্যাকেজে বিএলইউ-১১০এ/বি সাধারণ বোমা, রসদ এবং সহায়তা পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সমর্থন এবং এ অঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মিত্রের নিরাপত্তা জোরদার করতে সাহায্য করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102