সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

ইরানের নতুন ‘আয়াতুল্লাহ’র সম্পদের পরিমাণ কত?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ইরানের পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়েছে আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় পুত্র ৫৬ বছর বয়সী মোজতবা হোসেইনি খামেনিকে।

মোজতবা হোসেইনি খামেনির সঙ্গে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তরুণ বয়সেই তিনি ইরান-ইরাক যুদ্ধে অংশগ্রহণ করেন।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখেও পড়েন মোজতবা। অভিযোগ রয়েছে, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার এবং বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থাকার কারণে তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

মোজতবার মোট সম্পদের সঠিক পরিমাণ প্রকাশ্যে জানা না গেলেও বিভিন্ন হিসাব অনুযায়ী, তিনি বিপুল সম্পদের মালিক। বিদেশে তার বাড়ি ও প্রাসাদ রয়েছে বলেও জানা যায়।

এ ছাড়াও সুইস ব্যাংকেও তার একটি অ্যাকাউন্ট রয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

তার সম্পদের মধ্যে ব্রিটেনে অবস্থিত প্রায় ১৩৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি বিলাসবহুল প্রাসাদ থাকার কথাও উল্লেখ করা হয়।

ব্যক্তিগত জীবনে মোজতবা হোসেইনি খামেনি বিয়ে করেছেন ইরানের প্রবীণ রাজনীতিবিদ গোলাম-আলি হাদ্দাদ-আদেলের মেয়ে জহরা হাদ্দাদ-আদেলকে। ২০০৪ সালে তাদের বিয়ে হয়। এই দম্পতির তিন সন্তান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102