সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

ইরানের নতুন সুপ্রিম লিডারকেও হত্যার হুঙ্কার ট্রাম্পের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আকস্মিক অতর্কিত হামলা শুরু করে। দেশ দুইটির প্রথম দফার হামলাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ ৪০ সামরিক কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন। খামেনিকে হত্যার পর, এবার তার সম্ভাব্য উত্তরসূরিদেরকে নিয়ে কড়া হুঁশিয়ার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানে নেতৃত্ব খুব দ্রুত কমে যাচ্ছে। সেখানে যেই নেতা হতে চায়, শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান অনেক শক্ত উল্লেখ করে ট্রাম্প আরও বলেছেন, কেউ আমাকে জিজ্ঞেস করেছিল ১০–এর মধ্যে কত দেবেন? আমি বলেছি, প্রায় ১৫।

ট্রাম্প বলেন, বিশ্বে আমাদের সামরিক বাহিনীর মতো এখন পর্যন্ত শক্তিশালী আর কেউ নেই। আমরা এখন খুবই শক্ত অবস্থানে আছি।

এদিকে আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102