সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

প্রতিবেশী দেশে ইরানের হামলা আন্তর্জাতিক আইনের ‘চরম’ লঙ্ঘন: আরব লিগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর ওপর ইরানের চলমান হামলার বিষয়ে আবারও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে ঘেইত বলেন, এসব হামলা কেবল আন্তর্জাতিক আইনের ‘চরম’ লঙ্ঘনই নয়, বরং এটি ‘সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশীসুলভ’ আচরণের নীতির ওপর এক বড় আঘাত।

ঘেইত আরও জানান, ইরানের এই আগ্রাসন আরব দেশগুলোর সঙ্গে দেশটির এক ‘নজিরবিহীন’ শত্রুতা তৈরি করেছে, যা ভবিষ্যতে দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ওপর ‘গভীর প্রভাব’ ফেলবে।

আরব লিগের প্রধান যোগ করেন, ইরান বর্তমানে যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা কোনো আরব রাষ্ট্রই ছোট করে দেখছে না। তবে এই সংকট অন্য কোনো সার্বভৌম রাষ্ট্রের ওপর হামলা করার জন্য গ্রহণযোগ্য অজুহাত হতে পারে না।

এদিকে বৃহস্পতিবার সকালে ১৯তম দফার হামলা শুরু করেছে ইরান। এর আগে, যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র তুরস্কে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। তবে তা সফলভাবে ভূপাতিত করে আঙ্কারা। এছাড়াও, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কামিশলিতে আঘাত হেনেছে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে, ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হেডকোয়ার্টারে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। দেশটির ইরবিল বিমানবন্দরের কাছেও আঘাত হানে তেহরানের একটি ড্রোন।

আল-খার্জ শহরে তেহরানের তিনটি ক্রুজ মিসাইল প্রতিহতের দাবি করেছে সৌদি আরব।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102