রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

৫০ হাজার সেনা, ২০০ যুদ্ধবিমান নিয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

ইরানে চলমান হামলায় যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা অংশ নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

একই সঙ্গে ২০০ যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরী ও কয়েকটি বোমারু বিমান এই হামলায় অংশ নিয়েছে বলেও জানান তিনি।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার মঙ্গলবার (৩ মার্চ) এসব তথ্য জানান।

ব্র্যাড কুপার বলেন, আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে। তিনি ইরানে হামলাকে ‘কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি’ বলেও উল্লেখ করেন।

মার্কিন এই কর্মকর্তা বলেন, ‘সহজভাবে বলতে গেলে, আমরা সেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছি; যেগুলো থেকে আমাদের ওপর হামলা হতে পারে। আমরা ইরানি নৌবাহিনীকেও ধ্বংস করে দিচ্ছি। এর মধ্যে তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিনও রয়েছে।’

অ্যাডমিরাল কুপার ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করার দাবিও করেছেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সমুদ্রতল থেকে আকাশপথ এবং সাইবারস্পেস পর্যন্ত ইরানের ওপর নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র : নিউইয়র্ক টাইমস

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102