শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

ইসরায়েলের হামলায় লেবাননে অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, এটি প্রাথমিক হিসাব।

গার্ডিয়ান নিউজের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ‘প্রতিশোধ’ নিতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে হিজবুল্লাহ। এর কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েল বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহসহ দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকায় হামলা চালায়। বৈরুতবাসীরা ভোররাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। টাইরের কাছাকাছি কয়েকটি গ্রামে ভবন ধসের খবরও এসেছে।

ইসরায়েলি সেনাবাহিনী ৫৫টি গ্রাম ও শহরে সরে যাওয়ার নির্দেশনা জারি করেছে। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, রাষ্ট্রকে না জানিয়ে দক্ষিণ লেবানন থেকে রকেট ছোঁড়া লেবাননের নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে এবং ইসরায়েলকে হামলার অজুহাত দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102