শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ১ ঘণ্টায় ৮ বার ভূমিকম্প অনুভূত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্র (আমেরিকায়) এক আতঙ্কিত সময় পার করল গত এক ঘণ্টায়। দেশটির অন্তত চারটি অঙ্গরাজ্যে ও সংলগ্ন অঞ্চলে মাত্র ৬০ মিনিটের ব্যবধানে আঘাত হেনেছে ৮টি পৃথক ভূমিকম্প। টেক্সাসের মরু অঞ্চল থেকে শুরু করে আলাস্কার বরফ ঢাকা ভূমি এবং হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত ছিল এই কম্পনের রেশ।

সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ হাওয়াই ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য টেক্সাসে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত এক ঘণ্টায় হাওয়াইয়ের পাহালা ও নালেহু এলাকায় যথাক্রমে ২.০ ও ২.৩ মাত্রার দুটি মাঝারি গভীরতার ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে নালেহুর কম্পনটি ছিল মাটির ৫০ কিলোমিটার গভীরে।

একই সময়ে টেক্সাস অঙ্গরাজ্যের তিনটি ভিন্ন স্থানে ভূ-কম্পন রেকর্ড করা হয়েছে। পেকোস, মেন্টোন এবং ফোর্ট স্টকটন এলাকায় এই কম্পনগুলো অনুভূত হয়।

এর মধ্যে ফোর্ট স্টকটনের ভূমিকম্পটি ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ৪ কিলোমিটার গভীরে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি করে। যদিও এগুলোতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তালিকায় বাদ যায়নি দুর্গম আলাস্কাও। রাজ্যের বিগ লেক ও উইলো অঞ্চলে যথাক্রমে ২.২ ও ১.৬ মাত্রার দুটি কম্পন রেকর্ড করা হয়েছে। এছাড়া পুয়ের্তো রিকোর গুয়ানিকা অঞ্চলেও ১.৮ মাত্রার একটি কম্পন আঘাত হেনেছে।

যদিও রিখটার স্কেলে এই কম্পনগুলোর মাত্রা ছোট (১.৬ থেকে ২.৩-এর মধ্যে), তবে মাত্র এক ঘণ্টার ব্যবধানে আটটি ভিন্ন স্থানে ভূমিকম্পে আতঙ্কিত সাধারণ মানুষ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102