রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ইরান একটি স্বাধীন রাষ্ট্র, ইসরায়েল আন্তর্জাতিক আইন মানছে না : আনোয়ার ইব্রাহিম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ সকালে দেশটির পার্লামেন্টে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান একটি স্বাধীন রাষ্ট্র, ইসরায়েল আন্তর্জাতিক আইন মানছে না।

সোমবার (২ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে মালয় মেইল।

আনোয়ার ইব্রাহিম বলেন, এ হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।

পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশনে তিনি বলেন, মালয়েশিয়া ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সরকারের আক্রমণের তীব্র নিন্দা জানায়।

আনোয়ার ইব্রাহিম বলেন, ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাদের সঙ্গে যতই মতপার্থক্যই থাকুক না কেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যা করেছে তা বিশ্বশৃঙ্খলার পরিপন্থি। তারা আন্তর্জাতিক আইন মানছে না। ইরানের ওপর এ হামলা অবৈধ ও বর্বর কর্মকাণ্ড।

তিনি আরও বলেন, মালয়েশিয়া একটি ক্ষুদ্র ও মাঝারি শক্তিধর দেশ। এ কারণে দেশটি কেবল তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে।

এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় কমপক্ষে ২০১ জন নিহত এবং ৭০০ জনেরও বেশি আহত হয়েছেন। নিহত ২০১ জনের মধ্যে বেশিরভাগই শিশু।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে ইতিবাচক আলোচনা চলমান থাকার খবর সত্ত্বেও বোমা হামলা চালানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102