সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
যেখানে রজনীকান্ত ও কমল হাসান ব্যর্থ, সেখানেই বিজয়ের বিজয় নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়ারাই আগামীতে বিকেএসপিতে অন্তর্ভুক্ত হবে’ আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা বাংলা জয়ের খবরে ‘বাঙালিবাবু’ সাজলেন নরেন্দ্র মোদি বনশিল্প উন্নয়ন করপোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: পরিবেশমন্ত্রী আমাকে বিজেপির কর্মীরা মেরেছে’, অভিযোগ মমতার সীমান্তে কড়া নজরদারি বিজিবির পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর মতবিনিময় ৯ বছরে পাঁচ লাখ নারীর আস্থা ব্র্যাক ব্যাংক ‘তারা’ ‘ভাবমূর্তি বদলাতে’ রবীন্দ্রজয়ন্তীতে বিজেপির নতুন মন্ত্রিসভার শপথ

খামেনি হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের বুকে ছুরিকাঘাতের শপথ লারিজানির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের ঘটনায় কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি। পাল্টা হামলার প্রতিশ্রুতি ব্যক্ত করে লারিজানি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানি জনগণের বুকে ছুরিকাঘাত করেছে, আমরাও তাদের বুকের ভেতর ছুরিকাঘাত করব।’

লারিজানি আরও বলেন, ‘তারা অবশ্যই জানে, হামলা করে তারা পালিয়ে যেতে পারবে না। আমাদের সেনাবাহিনীর প্রতিক্রিয়া আগের চেয়ে অনেক শক্তিশালী হবে,’ বলে জানান তিনি।

শনিবার ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। সর্বোচ্চ নেতার মৃত্যু হলে কী হবে, সে ব্যাপারে ইরানের সংবিধানে একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারিত আছে। সেই প্রক্রিয়া অনুযায়ী, তিন সদস্যের একটি পর্ষদ দেশটির দায়িত্ব নেবে বলেও জানান লারিজানি। যাতে থাকবেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা।

এ ছাড়া এমন খবর পাওয়া যাচ্ছে যে, ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানিকে কিছু কর্তৃত্ব দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102