রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

ইরানের হামলায় তেল আবিবে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরানের হামলায় ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে কমপক্ষে ৪০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে ২০০ বাসিন্দাকে উদ্ধার করে তিন হোটেলে নিয়ে গেছে শহর কর্তৃপক্ষ।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

তেল আবিব পৌরসভার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, হামলার তীব্রতা ও ভবনের ক্ষয়ক্ষতির কারণে দুই শতাধিক বাসিন্দাকে জরুরি ভিত্তিতে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বাস্তুচ্যুত এই বাসিন্দাদের সাময়িকভাবে থাকার জন্য শহরের তিনটি হোটেলে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল ও পৌরসভার কর্মীরা কাজ করছেন। ইরান এই হামলাকে তাদের ‘ষষ্ঠ দফার’ অভিযানের অংশ হিসেবে দাবি করেছে, যার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও তেল আবিবের জনবহুল এলাকায় এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102