যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।
রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে।
এরা হলেন- সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানি।
সংস্থাটি জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে ইরানে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেদিন দেশটির প্রতিরক্ষা বিভাগের দুজন খুবই গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হয়েছিলেন।
এ ছাড়াও সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। তাদের নাম পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।