তেহরানের বিরুদ্ধে নতুন করে হামলার কথা জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। তারা দাবি করেছে, ইরানি সশস্ত্র বাহিনীর সদর দপ্তরে বিমান হামলা চালানো হয়েছে।
রোববার (১ মার্চ ) বাংলাদেশি সময় সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানানো হয়।
ভিডিওটির সঙ্গে দেওয়া বার্তায় বলা হয়েছে, ‘তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসনের সামরিক সদর দপ্তর ধ্বংস করা হয়েছে।’
এদিকে তেহরান সূত্রে জানা গেছে, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি ঘাঁটিতেও হামলা চালানো হয়নি।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, প্রথমবারের মতো ইসরায়েলি যুদ্ধবিমান তেহরানের আকাশে অবস্থান করছে।
তার দাবি, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দমন করার পর এ উপস্থিতি প্রায় অব্যাহত রাখা হয়েছে।
কাটজ আরও বলেন, এখন থেকে তেহরানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালাতে ধারাবাহিক বিমান অভিযান পরিচালনা করা হবে।