রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

ইরানের ওপর মার্কিন-ইসরায়েল যৌথ হামলায় পাকিস্তানের নিন্দা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ইরানের ওপর মার্কিন-ইসরায়েল যৌথ হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান সরকার। এরই মধ্যে এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপ করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে ‘অযৌক্তিক আক্রমণ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

এতে আরও জানানো হয়, ইসহাক দার সংকট নিরসনে শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক সমাধানের ওপর জোর দেন। তিনি জরুরি কূটনৈতিক উদ্যোগ পুনরায় শুরু করে উত্তেজনা বৃদ্ধি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102