রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

বিকিনি চুরির ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন মডেল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

ইন্দোনেশিয়ার বালিতে একটি দোকান থেকে বিকিনি চুরি করে কড়া সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার এক মডেল। অবশেষে এ ঘটনায় ‘ওনলিফ্যানস’ মডেল জেমা ডয়েল হাতজোড় করে ক্ষমা চেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জেমার বিকিনি চুরির সিসিটিভি ফুটেজ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এর পর জেমা নিজের একটি ভিডিও পোস্ট করেন। তিনি স্বীকার করেন যে সুইমস্যুট চুরি করা ছিল তার বোকামি।

ভিডিও বার্তায় জেমা বলেন, আমি জানি বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা সত্যি। আমি একটু বোকামি করে সুইমস্যুট চুরি করেছি।

জেমা দাবি করেন, জীবনে আগে কখনো চুরি করেননি। প্রায় ৩০ অস্ট্রেলীয় ডলার মূল্যের বিকিনিটি ‘মজার ছলেই’ নিয়েছিলেন বলে দাবি করেন এই মডেল।

পরবর্তী সময়ে আরেক ভিডিও বার্তায় অস্ট্রেলিয়ার ওই মডেল আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান। জেমা বলেন, যা নিয়েছি আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দোকানের মালিক এবং সংশ্লিষ্ট সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী।

জেমা দাবি করেন, দোকান মালিকের সঙ্গে দেখা করে পণ্য ফেরত দেওয়া এবং দ্বিগুণ মূল্য পরিশোধের প্রস্তাব দিয়েছেন। চুরির ভিডিও ভাইরাল হওয়ার পর প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ তার।

দেশটির পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের সমঝোতা হওয়ার পর মামলা তুলে নেওয়া হয়েছে। জেমা বিকিনির ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৮৩৫ পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছেন।

সূত্র : খবর দি ইন্ডিপেন্ডেন্টের।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102