বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৩৮ শ্রমিক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লেটু অঙ্গরাজ্যের একটি সিসা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজ্যের বাশার জেলার কাম্পানিন জুরাক খনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্লাটো রাজ্যের শাসক আলহাজি আলিয়ু আদামু ইদ্রিস বলেছেন, ‌‌‘খনিতে গ্যাস বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে এবং আরও প্রায় ২৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

পার্শ্ববর্তী আরেকটি খনিতে কর্মরত খনি শ্রমিক ইব্রাহিম দাত্তিজো সানি এএফপিকে বলেন, নিহতদের সবাই খনির ভেতরে মাটির নিচে থাকা গর্তে কাজ করছিলেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বিস্ফোরণ ঘটে।

সানি বলেন, আমরা খনি স্থলের কাছেই ছিলাম। লোকজন খনির গর্তের ভেতরে ছিল। হঠাৎ করেই সেখানে গ্যাস বিস্ফোরিত হয়।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে ভারী বৃষ্টির সময় একটি অবৈধ খনিতে ভয়াবহ পাথর ধসের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102