রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

মেট্রোরেলে ইফতার ও পানি বহনের অনুমতি দিয়ে নতুন সময়সূচি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষের সুবিধার্থে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ট্রেন চলাচলের এই পুনর্নির্ধারিত সময়সূচি জানানো হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং দিনের সর্বশেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরমুখী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজানে অফিস সময়ের ব্যস্ততা বিবেচনায় সকাল ও বিকেলে ট্রেনের হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ৫টা ৩০ থেকে ৮ মিনিটের মধ্যে রাখা হবে। তবে স্বাভাবিক সময়ে ট্রেনের ব্যবধান সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত হতে পারে।

এদিকে, যাত্রীদের সুবিধার্থে মেট্রো স্টেশনে এবং ট্রেনে পানীয় জল বহনের অনুমতি দেওয়া হয়েছে। ইফতারসামগ্রী বহনের ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে চলার পাশাপাশি স্টেশন ও ট্রেনের ভেতর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য যাত্রীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102