শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

ইসিকে ফল না দিয়েই বাসায় চলে গেছেন ডিসিরা!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে একযোগে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল একের পর এক নির্বাচন কমিশনে এলেও গণভোটের ফলাফল নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এখনো অনেক আসনের গণভোটের ফল নির্বাচন কমিশনকে রিটার্নিং কর্মকর্তারা (ডিসি) দেননি বলেই জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে গণভোটের ফলাফলের বিষয়ে নির্বাচন কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানান।

ইসি কর্মকর্তারা জানান, অনেক আসন থেকে গণভোটের ফলাফল নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়নি। আমাদের তথ্যমতে, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নেত্রকোনার ডিসি (রিটার্নিং) সংসদ নির্বাচনের ফলাফলের চূড়ান্ত ফলাফলের তথ্য দিলেও গণভোটের তথ্য এখনো দেননি। নির্বাচন কমিশন থেকে পর্যায়ক্রমে খোঁজ নেওয়ার পর জানা গেছে, ডিসিরা বাসায় চলে গেছেন। ডিসিরা তাদের অধীন কর্মকর্তাদের বলে গেছেন, শুক্রবার গণভোটের ফল নির্বাচন কমিশনে পাঠাবেন, অর্থাৎ তাদের ফল পাওয়ার ওপর গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা নির্ভর করছে বলে জানান কর্মকর্তারা।

এদিকে, চারটি সংসদীয় আসনে গণভোটে ‘না’ জয়ী হয়েছে। বান্দরবানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি, ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি। মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২টি। চট্টগ্রাম-১৩ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮০ হাজার ৫৮০টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি। মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬টি। রাঙামাটিতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি। মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭টি। এ ছাড়া খাগড়াছড়িতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি। মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102