শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

নুরকে বিজয়ী ঘোষণা করে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল হক নুরকে আগাম বিজয়ী হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নুরকে শুভেচ্ছা জানান। পোস্টে হাসান মামুন লেখেন, অভিনন্দন ভিপি নুরুল হক নুর, নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী-৩।

তবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মাত্র দুটি কেন্দ্রের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, নুরুল হক নুরের ‘ট্রাক’ প্রতীক পেয়েছে ১ হাজার ২৫০ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ‘ঘোড়া’ প্রতীক পেয়েছে ১ হাজার ২৯৩ ভোট।

পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আগে সামাজিক মাধ্যমে দেওয়া এ অভিনন্দন বার্তা নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102