রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

গাজীপুরে নির্বাচনি কেন্দ্র পরিদর্শনে র‍্যাব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন নির্বাচনি কেন্দ্র পরিদর্শন করেছেন র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল (এস)। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তিনি চকপাড়া ও বারতোপা এলাকার একাধিক কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

নিরাপত্তা ঝুঁকি ও সার্বিক প্রস্তুতি যাচাই করতে চকপাড়া ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র-১), একই বিদ্যালয়ের নতুন ভবন (কেন্দ্র-২), দক্ষিণ বারতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলা ভবন (কেন্দ্র-১) এবং টিনশেড ভবন (কেন্দ্র-২) ঘুরে দেখা হয়।

পরিদর্শন শেষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে র‍্যাব কোম্পানি কমান্ডার মো. নাফিজ বিন জামাল বলেন, আসন্ন নির্বাচনের সব কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সক্রিয়ভাবে কাজ করছে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করাই আমাদের লক্ষ্য। যেকোনো ধরনের ঝুঁকি প্রতিহত করতে র‍্যাবের টিম নিয়মিত নজরদারিতে রয়েছে। জনগণের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি আরও জানান, কেন্দ্রগুলোর প্রবেশপথ, ভোটারদের যাতায়াতের সুবিধা, নিরাপত্তা চেকপোস্ট এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার ব্যবস্থা বিশেষভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ পয়েন্টে আকাশপথে ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হবে বলে জানান তিনি।

র‍্যাবের পক্ষ থেকে সকল প্রার্থী, ভোটার ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102