রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

কুষ্টিয়ার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুষ্টিয়ার বিভিন্ন ভোটকেন্দ্র এবং ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও দৌলতপুর থানার বিভিন্ন ভোটকেন্দ্র এবং ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা পরিদর্শন করেন তিনি। এ সময় পুলিশ সুপার ভোটকেন্দ্রের দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও ভোটকেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ভোট প্রদানের জন্য স্থানীয় ভোটারদের উৎসাহ প্রদান করেন এবং নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102