রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে : ট্রাম্প শাহবাগ ছাড়লেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর ডা. শফিকুর রহমান–মিল্টনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস এপস্টেইন-কাণ্ডে নিজেদের সাক্ষ্য সরাসরি প্রচার চান ক্লিনটন দম্পতি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে না : নির্বাচন কমিশনার বিএনপি সরকার গঠন করলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : তারেক রহমান আক্রান্ত হলে আশপাশের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের পরকীয়ার বলি তিন বছরের শিশু সন্তান

গাজায় মৃত্যু দুই লাখ ছাড়াতে পারে : জেনেভা একাডেমি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

গাজায় নিহতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারবিষয়ক জেনেভা একাডেমির প্রধান স্টুয়ার্ট কেসি ম্যাসলেন। তার মতে, ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত গাজার জনসংখ্যা ১০ শতাংশের বেশি কমে যাওয়ার তথ্য এমন ইঙ্গিতই দেয়—যার অর্থ প্রায় দুই লাখ মানুষের মৃত্যু।

আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাসলেন বলেন, ‘জেনেভা একাডেমির ‘ওয়ার ওয়াচ’ শীর্ষক প্রতিবেদনে গাজাসহ গত ১৮ মাসে সংঘটিত ২৩টি সশস্ত্র সংঘাতের পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। তিনি গাজার পরিস্থিতিকে নাটকীয় বলে বর্ণনা করেন।’

তিনি বলেন, ‘গত বছরের মতো ভারি সামরিক সংঘর্ষ এখন নেই, এটি অবশ্যই স্বস্তির বিষয়। কিন্তু তার মানে এই নয় যে, গাজার মানুষের দুর্ভোগ শেষ হয়েছে। গাজার পুরো জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আমরা এখনো গভীরভাবে উদ্বিগ্ন।’

বিশেষ করে আহতদের প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে ম্যাসলেন বলেন, ‘যাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যথাযথ চিকিৎসা প্রয়োজন, তারা তা পাচ্ছেন না। মানুষ এখনো গাজায় গিয়ে মারা যাচ্ছে।’

ম্যাসলেন জোর দিয়ে বলেন, ‘গাজার জনগণের জন্য আরও অনেক বেশি মানবিক সহায়তা জরুরি, খাদ্য ও পানি ছাড়াও প্রয়োজন আশ্রয়, শীতের কঠোর আবহাওয়া থেকে সুরক্ষা এবং চিকিৎসাসেবা।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102