মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

রামপালে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী মিছিল পথসভা অনুষ্ঠিত

শেখ মাসুম বিল্লাহ, (রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাট রামপালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমির এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদের সমর্থনে বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফ্রেব্রুয়ারি) উপজেলার মল্লিকেরবেড় এই কর্মসূচি পালন করেন স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

এদিন আসর নামাজের পর সন্ন্যাসী জামায়াত ইসলামীর নির্বাচনী অফিস থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সন্ন্যাসী বাজার মোড়ে এসে পথসভায় অনুষ্ঠিত হয়।

উক্ত পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মল্লিকেরবেড় ইউনিয়ন শাখার সভাপতি খান মোঃ মাসুম বিল্লা,বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ মল্লিকেরবেড় ইউনিয়ন শাখার সভাপতি মোঃ যুখরুফ শরীফ,মনিরুল ইসলাম লাবিব ,আলহাজ্ব মঃ মুহাসীন শরীফ,বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেহেদী বিন ইলিয়াসসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং পরিবর্তনের লক্ষ্যে জনমত গঠন করা হচ্ছে। তারা বাগেরহাট-৩ আসনের প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদ পক্ষে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। বক্তারা আরও দাবি করেন, এলাকার সাধারণ মানুষ উন্নয়ন ও দুর্নীতিরোধে পরিবর্তনের আশা করছে। তারা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তি পূর্ণভাবে প্রচার- প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। মিছিলে ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ গ্রহন করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102