শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে যেসব প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির তাইওয়ানে অস্ত্র সরবরাহের সময় সতর্ক থাকুন, ট্রাম্পকে শি জবিতে ভিসির সামনেই সাংবাদিকের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা বাংলাদেশসহ ১৯ দেশ নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান ‘সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা’ হাতুড়ি পেটা করে অটোরিকশা ছিনতাই, দুদিন পেরোলেও অচেতন চালক রনি সাংবাদিকদের নির্বাচনকালীন সুরক্ষা নিশ্চিতের দাবি সম্পাদক পরিষদের জামায়াত প্রার্থীর কর্মীদের মোটরসাইকেল শোডাউন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ১০ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, এলাকায় শোকের মাতম ‘নাগরিককে সরকারের কাছে আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে’

শুক্রবার পটুয়াখালী আসছেন জামায়াত আমির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

সারা দেশে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফলে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল ১০টায় পৌর শহরের পাবলিক মাঠে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলা জামায়াত ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ আসনের জামায়াত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ জানান, এ দিনের জনসভায় আমিরের সঙ্গে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম জনসভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ডা. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, ‘আমরা আগমনকে কেন্দ্র করে মাঠ পরিদর্শন করেছি এবং প্রস্তুতি দেখা হয়েছে। প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা ব্যবস্থা গ্রহণ করছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের সংগঠন অভ্যন্তরীণভাবে নিয়মিত মিটিং করছে, রয়েছে স্বেচ্ছাসেবক, শৃঙ্খলা ও আপ্যায়ন বিভাগ। পাশাপাশি, মা ও বোনদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102