মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্ধেক অপারেশন রেখেই পালিয়ে যান চিকিৎসক

পুরস্কারের সাথে টাকা বিতরণ, বিএনপি জোট প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নগদ অর্থ বিতরণ করায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থী মনির হোসেন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেজুর গাছ প্রতীকের প্রার্থী মনির হোসেন কাসেমী পুরস্কার তুলে দিচ্ছেন। এ সময় তার হাতে নগদ অর্থ দেখা যায়। সে টাকা তিনি প্রত্যেক বিজয়ীকে পুরস্কারের সাথে হাতে তুলে দিচ্ছেন।

আসাদুজ্জামান নূর জানান, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ প্রতীক) শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচনি প্রচার করেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৫(খ)-এর সুস্পষ্ট লঙ্ঘন। এ সময় উপস্থিত আয়োজনকারী ও প্রার্থীর প্রতিনিধি তাদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিধিমালার ২৭(ক) বিধি অনুযায়ী উপস্থিত প্রতিনিধিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102