মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স-নিউইয়র্ক টাইমস-ওয়াশিংটন পোস্ট ভারত থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ড নির্মাণে এগিয়ে নোমান ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ

সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ঐতিহ্যবাহী সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালী’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক তরিকুল মোল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ইলিয়াস খান।

এ সময় অন্যান্যের মধ্যে রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মনজুর আলম, নূর মোহাম্মদ শেখ, রাখালগাছি ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মনি শংকর কুন্ডু, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আকবর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষ, সহকারী শিক্ষক আনন্দ কুমার কুন্ডু, শুক্লা রানী সাহা, শেখ আসিফ ইকবাল, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী’সহ বিদ্যালয়ের অভিভাবক, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩৫টি ইভেন্টে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এর আগে বুধবার (২৮ জানুয়ারি) সকালে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের আয়োজক আলহাজ্ব আশরাফ ঢালী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102