মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স-নিউইয়র্ক টাইমস-ওয়াশিংটন পোস্ট ভারত থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ড নির্মাণে এগিয়ে নোমান ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ

‘আপনাদের সেবক হিসাবে কাজ করার সুযোগ দিন’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

​’আপনারা আমাকে আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দিয়ে ইনসাফ কায়েমের লড়াইয়ে শরিক হোন। দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার। বাউফলের মাটিতে আর কোনো জুলুম ও বৈষম্যের স্থান হবে না। ছাত্র-জনতার বিপ্লব আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে কেশবপুর ইউনিয়নের বাজেমহল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাউফলের সাধারণ মানুষ আর কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর কাছে জিম্মি থাকবে না। আমরা এমন এক প্রশাসন গড়ে তুলব যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের অধিকার আদায় করতে পারবে। দল-মত নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান অধিকার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

​ড. মাসুদ তার বক্তব্যে আরও বলেন, বাউফলের উন্নয়ন কেবল রাস্তাঘাট বা অবকাঠামোতে সীমাবদ্ধ থাকবে না, বরং মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে কর্মমুখী শিক্ষার প্রসার ঘটানো হবে।

তিনি এমপি নির্বাচিত হলে কেশবপুরে একটি কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা ও মমিনপুরে বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102