শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় শিলাবৃষ্টিতে কৃষকের স্বপ্ন ভঙ্গ, ব্যাপক ক্ষতি ফসলের ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে পাঁচ মাসের সন্তান যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না’ একসঙ্গে গাঁজা সেবন করছিলেন বাবা-ছেলে, অতঃপর… ইসরায়েলের গণহত্যা নিয়ে কথা বলে সিনেমা থেকে বাদ পড়েন অভিনেত্রী ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে : শিক্ষামন্ত্রী বিশ্বে নতুন আতঙ্ক প্রাণঘাতী হান্টাভাইরাস, ছড়ায় যেভাবে অভিনেতা থেকে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাত্রাবাসে ফ্যানে ঝুলছিল কলেজছাত্রের মরদেহ

গোপালগঞ্জে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতার পদত্যাগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা নিজ নিজ পদ ও পদবি থেকে পদত্যাগ করেছেন।

বুধবার (০৭ জানুয়ারি) রাতে ও বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগ করেন।

পদত্যাগকারী নেতারা হলেন— টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার কান্তি বাইন এবং গোপালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মন্ডল।

বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ৩নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মন্ডল বলেন, আমি বিগত আওয়ামী লীগ সরকার আমলে গোপালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম।

তিনি আরও বলেন, ‘বর্তমানে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় এবং একই সঙ্গে আমার শারীরিক অবস্থা ভালো না থাকায় ওই সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকা সম্ভব নয়। তাই আমি ওই পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে ওই সংগঠনের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।’

অপরদিকে, বুধবার রাতে সংবাদ সম্মেলন করে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার কান্তি বাইন বলেন, আমাকে বিগত আওয়ামী লীগ সরকার আমলে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়।’

তিনি আরও বলেন, ‘আমার শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে আমি ওই সংগঠনের কোনো কার্যক্রমে কখনো সক্রিয়ভাবে যুক্ত ছিলাম না। বর্তমানে আমি নানাবিধ রোগে আক্রান্ত। যে কারণে আমি স্বজ্ঞানে উক্ত পদ থেকে পদত্যাগ করছি।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102