বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি: চীনের ক্রমবর্ধমান প্রভাব ও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ উচ্ছেদের তালিকায় ৯৫ শতাংশই মুসলিম, নন্দীগ্রামে সাম্প্রদায়িক বৈষম্যের ভয়াবহ চিত্র এ বছর মার্কিন নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের পহেলা বৈশাখে পান্তা-ইলিশ : লোকজ ঐতিহ্য নাকি শহুরে প্রথা? সুস্থ জীবনের মূলমন্ত্র নিয়মিত ব্যায়াম গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ১৪ ঘোড়া উদ্ধার ইসরায়েল হামলা চালালেও যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে : রাশিয়া ১৬৫ কোটি ৭৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ : বিজিবি হাতিরঝিলে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় জবাই করে যুবককে হত্যা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরের দিকে বেলগাছি গ্রামের খরার মাঠে স্থানীয়রা তার গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন।

নিহত সোহেল (২৫) বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। তিনি পেশায় কৃষিকাজ করতেন।

স্থানীয়রা জানিয়েছেন, ব্যক্তিগত শত্রুতা বা পূর্ব বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের পিতা আসাবুল হক বলেন, স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে সোহেলের পেয়ারা বাগানকে কেন্দ্র করে দ্বন্দ্ব ছিল। এর জের ধরে ফারুক তাকে মারধর ও হত্যার হুমকি দিয়েছিল।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102