বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি: চীনের ক্রমবর্ধমান প্রভাব ও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ উচ্ছেদের তালিকায় ৯৫ শতাংশই মুসলিম, নন্দীগ্রামে সাম্প্রদায়িক বৈষম্যের ভয়াবহ চিত্র এ বছর মার্কিন নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের পহেলা বৈশাখে পান্তা-ইলিশ : লোকজ ঐতিহ্য নাকি শহুরে প্রথা? সুস্থ জীবনের মূলমন্ত্র নিয়মিত ব্যায়াম গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ১৪ ঘোড়া উদ্ধার ইসরায়েল হামলা চালালেও যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে : রাশিয়া ১৬৫ কোটি ৭৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ : বিজিবি হাতিরঝিলে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইঞ্জেকশন উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীন পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার সাওতালপাড়া সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ১৯’শ ৮০ পিচ ভারতীয় কুপিজেসিক ইঞ্জেকশন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) ভোরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন মংলা বিজিবি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা এগুলো উদ্ধার করেন।

দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাওতালপাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান পণ্য নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় টহলরত বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে একজন চোরাকারবারী দৌড়ে পালিয়ে যান।

সেখানে বিজিবি সদস্যরা পলিথিন ব্যাগে মোড়ানো একটি পোটলায় উল্লেখিত ইঞ্জেকশন গুলো মালিকবিহীন উদ্ধার করে হিলি কাস্টমসে জমা দেন। যার আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৯৭ হাজার টাকা।

বিজিবি ২০ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অনুপ্রবেশরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগনের সহযোগিতা প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102