মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ইনোভেশন ফেয়ারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শুভঙ্করের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড দৃশ্য নিয়ে বিতর্ক-স্ট্যান্টবাজি, ‘আমরা ভাইরাল’ পর্দায় আসছে কবে? চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত ব্যবসায়ী-পথচারীরা

দেশে কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না। যত বড়ই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তিনি দৃঢ়তা প্রকাশ করে বলেন, জনগণ যখন নির্বাচনমুখী, তখন কেউই এ প্রক্রিয়া বন্ধ করতে পারবে না।

বাজার পরিদর্শনকালে তিনি শাকসবজির দাম নিয়ে বলেন, গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বেড়েছে। তবে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, পাইকারি থেকে খুচরা বাজারে পণ্য আসতে আসতে দাম বেড়ে যায়, কিন্তু কৃষকরা তার সঠিক মূল্য পায় না। মধ্যস্বত্বভোগীরাই বেশি লাভবান হয়। এ সময় তিনি আলুর পর্যাপ্ত মজুদ থাকার কথাও জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102