বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

গাজায় দুই দিনে ২০০ নিহত, বাস্তুচ্যুত ৩ লাখ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় ক্ষুব্ধ গাজা কর্তৃপক্ষ,গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার উত্তরাঞ্চলে অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৩ লাখ মানুষ জোরপূর্বক গাজা শহরে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। শনিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই হত্যাযজ্ঞ স্পষ্টতই গণহত্যার অংশ।

বিবৃতিতে আরও জানানো হয়, ওই অঞ্চলে এক হাজারের বেশি বাড়ি ধ্বংস করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীদের বাধা দেওয়া হচ্ছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে প্রায় ১৪০ মরদেহ।

শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালিয়ে শত শত তাঁবু পুড়িয়ে দেওয়ার অভিযোগও এসেছে। গাজা শহরে আশ্রয়ের অভাবে বহু পরিবার রাস্তায় বাস করছে।

গাজার কর্তৃপক্ষ অবরোধ তুলে মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক আদালতে তোলার দাবি জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102