বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

গাজীপুরের পূবাইলে  হাত-পা বেঁধে ফ্ল্যাট বাসায় ডাকাতি

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর সদর প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় ফ্ল্যাট বাসায় গ্রিল কেটে গৃহকর্তা ও ভাড়াটিয়া পরিবারের সবার হাত-পা চোখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
প্রায় ৬লাখ টাকা, ৮ভরি স্বর্ণালংকার ও  মোবাইল লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল।
ডাকাতেরা একটি কালো হাইয়েচ গাড়িতে চলে যাওয়ার পর খবর পেয়ে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে তাদের বাঁধন খুলে মুক্ত করেন।
বৃহস্পতিবার ভোর রাত ৪টা থেকে শুরু করে ফজরের আযানের আগ মূহুর্ত পর্যন্ত এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাটি ঘটে নগরীর পূবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার দিঘির উত্তর পাড় বদুর টেক এলাকার সাইদুল ইসলামের বাড়িতে। সাইদুল ইসলাম একই এলাকার নুর মোহাম্মদের ছেলে।
গৃহকর্তা সাইদুল জানান ৪-৫ জন ডাকাত ২য় তলার বারান্দার গ্রীল কেটে কালো রঙ্গের  মাংকি টুপি পরা অবস্থায় বাড়িতে ঢুকেই সবার হাত-পা রশি দিয়ে বেঁধে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সবাইকে মারধর করে। ওই সময় আমার নগদ প্রায় ৫ লাখ টাকা ও আমার মেয়ের ঘর থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নিচতলার এক ভাড়াটিয়ার কিস্তির ৭০ হাজার টাকা, দুটি স্বর্ণের চেইন, অন্য ভাড়াটিয়ার একটি মোবাইল ও ২৭ হাজার টাকা অস্ত্রের মুখে নিয়ে নেয়।তবে ডাকাতদলের মধ্যে বাড়ির বাইরে কতজন ছিল সেইটা আমি জানিনা।
ডাকাতির বিষয়ে জানতে চাইলে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল
ইসলাম জানান ডাকাতির অভিযোগ পাইনি পাইলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102