শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবক পলাশের (১৮) মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পলাশ মহানগরীর দোলখোলার মতলবের মোড়ের মো. আব্দুল হামিদ খানের ছেলে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, দুর্বৃত্তদের হামলায় আহত যুবক পলাশ মারা গেছে।

হামলাকারীদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। পলাশের মরদেহ আইনানুগ ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে রোববার (৬ এপ্রিল) রাতে শান্তিধাম মোড় জাতিসংঘ শিশুপার্কে আয়োজিত ঈদ মেলায় পলাশকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় পলাশকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তার অবস্থা খারাপ হওয়ায় রাতে অপারেশন করা হয়। কিন্তু দুর্বৃত্তদের আঘাতের পরিমাণ এতটা খারাপ ছিল যে তাকে অপারেশন করেও বাঁচানো সম্ভব হয়নি। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102