সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ, বিতরণ হলো ফলজ চারা আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি

মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ মিয়ানমারের রাজধানী নেপিডোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বসে পড়া ভবনের দ্বিতীয় তলায় বাংলাদেশের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান পরিচালনা করে।

 

যদিও উদ্ধার অভিযানটি ছিল ঝুঁকিপূর্ণ তারপরেও বাংলাদেশের উদ্ধারকারী দল কাজটি সফলভাবে সম্পন্ন করেন। উদ্ধার অভিযানের সময় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের উদ্ধারকারী দলের কার্যক্রম পরিদর্শন করেন এবং তাদের উদ্ধার কার্যক্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

উদ্ধার কার্যক্রমের পাশাপাশি, আজ বাংলাদেশের চিকিৎসক দল কর্তৃক গুরুতর আহত ০৩ জনের জটিল অস্ত্রোপচারসহ সর্বমোট ৫০ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। উল্লেখ্য যে, বাংলাদেশের মেডিকেল টিম কর্তৃক অদ্যাবধি সর্বমোট ৪৫৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আগামীকালও এই কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, মিয়ানমারে সহায়তা কার্যক্রমের তৃতীয় ধাপে আরো প্রায় ১০০ টন ত্রাণ সামগ্রী (শুকনো খাবার, পানি, জরুরি ওষুধ, কম্বল, তাবু ও অন্যান্য দ্রব্য সামগ্রী) প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতোমধ্যে এসব ত্রাণ সামগ্রী চট্টগ্রাম বন্দরস্থ নৌবাহিনীর তত্ত্বাবধানে পৌঁছেছে, যেখান থেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের মাধ্যমে আগামী ৮ এপ্রিল ২০২৫ তারিখে মিয়ানমারে প্রেরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102