বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

কানাডায় ছুরিকাঘাতে ভারতীয় নাগরিককে হত্যা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

কানাডায় ভারতীয় এক নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অটোয়ার কাছে কানাডার রকল্যান্ড এলাকায় ভারতীয় এই নাগরিককে হত্যা করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

কানাডায় ভারতীয় দূতাবাস শনিবার (৫ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছে।

কানাডায় ভারতীয় দূতাবাস এক্সে দেয়া এক পোস্টে লিখেছে, “অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। পুলিশ জানিয়েছে একজন সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে।

আমরা শোকাহত আত্মীয়দের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য একটি স্থানীয় কমিউনিটি অ্যাসোসিয়েশনের মাধ্যমে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।”

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে ক্লারেন্স-রকল্যান্ডে একজন মারা গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, ভারতীয় দূতাবাস পোস্টে যে ঘটনা উল্লেখ করেছে, এটি একই ঘটনা কিনা তা এখনও স্পষ্ট নয়।

সিবিসি নিউজ জানিয়েছে, রকল্যান্ডের বাসিন্দাদের এই এলাকায় পুলিশের উপস্থিতি বাড়াতে পরামর্শ দিয়েছে  অন্টারিও প্রাদেশিক পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102