রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

৭ দশমিক এক মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের পাপুয়া নিউগিনিতে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী, ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক।

ভূমিকম্পের কিছু মিনিট পরই শক্তিশালী আফটারশক (ভূমিকম্প পরবর্তী কম্পন) অনুভূত হয়, যার ফলে ওই অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (৫ এপ্রিল) ভোর ৬টা ৪ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয় পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন দ্বীপে।

ভূমিকম্পের উৎস ছিল ওই দ্বীপের উপকূল থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে, যার কারণে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা সাধারণের চেয়ে অনেকটা বৃদ্ধি পায়।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, নিউ ব্রিটেন দ্বীপে ঢেউয়ের উচ্চতা তিন থেকে নয় ফুট পর্যন্ত হতে পারে। এছাড়া, পাপুয়া নিউগিনির অন্যান্য দ্বীপে সুনামির কারণে উঁচু ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে এবং প্রতিবেশী সলোমন দ্বীপপুঞ্জেও এর প্রভাব পড়তে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102