বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

পূবাইলে ৩০ বোতল বিদেশী মদ সহ দুই জনকে আটক করেছে পুলিশ

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর সদর প্রতিনিধি)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের করমতলা এলাকা থেকে ৩০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ ।
মঙ্গলবার পূবাইলের করমতলা এলাকার রাবেয়া পাম্পের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— ঢাকার দক্ষিণখান থানার মনসুর আলীর ছেলে সোহেল (৪৮) এবং নাটোরের লালপুর থানার রাকসা গ্রামের মৃত আগর আলীর ছেলে আব্দুর রশিদ মিশন (৩৫)।
পূবাইল থানার উপ-পুলিশ পরিদর্শক হুমায়ূন কবির জানান, ঈদকে সামনে রেখে মাদকের এ চালানটি সীমান্তবর্তী সিলেট এলাকা থেকে পূবাইল এনে বিক্রি করতে চেয়েছিল এই মাদক কারবারিরা।
জব্দকৃত মদের অবৈধ বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
পূবাইল থানার  অফিসার ইনচার্জ শেখ মোঃ  আমিরুল ইসলাম জানান, আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে । মাদক নির্মূলে পূবাইল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102