রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে অনাকাঙ্ক্ষিত কারণে শেষ মিনিটে ম্যানসিটিতে এনজোর অভিষেক শর্ত পূরণ না হওয়ায় ইবির শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল ছয় মাসেই ‘বড় সাজ্জাদের সহযোগী’ ইকরাম জামিনে মুক্ত

খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর সদর প্রতিনিধি)
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
গাজীপুরে জিয়া পরিষদের ৩৭- তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশনেত্রী  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল ।
জিয়া পরিষদ গাজীপুর জেলা কমিটির আয়োজনে গাজীপুর মহানগর ও জেলা বিএনপির অফিসে জিয়া পরিষদের ৩৭- তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় । রবিবার (২৩শে মার্চ ২০২৫ ইং) বিকাল ৪ ঘটিকায় সময় উক্ত অনুষ্ঠানে জিয়া পরিষদ গাজীপুর জেলার সভাপতি মুহাম্মদ ইয়াকুব মিয়ার সভাপতিত্বে ও জিয়া পরিষদ গাজীপুর জেলার সাধারণ সম্পাদক এডভোকেট জুলহাস সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, মহাসচিব জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহিল মাসুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি, মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়া পরিষদ (ঢাকা বিভাগ), জনাব মোঃ জাহাঙ্গীর আলম,সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা, সাবেক সদস্য গাজীপুর জেলা বিএনপি, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপি, সহ-সভাপতি গাজীপুর সদর উপজেলা বিএনপি, বিপ্লবী সাধারণ সম্পাদক বাড়ীয়া ইউনিয়ন বিএনপি, সহ সঞ্চালনায় ছিলেন এডভোকেট মোঃ আলমগীর সরকার সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়া পরিষদ গাজীপুর জেলা, জিয়া পরিষদ গাজীপুর জেলার সভাপতি মুহাম্মদ ইয়াকুব মিয়া বলেন জিয়া পরিষদ দেশের বুদ্ধিজীবীদের সমন্বয়ে গঠিত একটি পেশাজীবী সংগঠন। দেশের বরেণ্য ব্যক্তিগণ এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। মহান মুক্তিযুদ্ধের ঘোষক, মুক্তিযুদ্ধের সংগঠক, জেড ফোর্সের অধিনায়ক, আধুনিক বাংলাদেশের স্থপতি, আধুনিক সেনাবাহিনী গঠনের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর নামে এই সংগঠন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মীর মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়া পরিষদ গাজীপুর জেলা সহ আরো অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102