সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ, বিতরণ হলো ফলজ চারা আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

ইয়েমেনের বিমানবন্দরে আমরিকার হামলা, নিহত ৫৩

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

ইয়েমেনের আল-হোদেইদা বিমানবন্দরে শনিবার (২২ মার্চ) হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি।

আর এ মাহলার এ হামলার খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপিও।

এএফপি জানিয়েছে, ইয়েমেন ব্যাপক হামলার ঘোষণা এক সপ্তাহ আগেই দিয়েছিলো ওয়াশিংটন।

হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি বলেছে, হোদেইদা বিমানবন্দরে হামলাটি নিঃসন্দেহে ‘আমেরিকার আগ্রাসন’। তারা হোদেইদা বিমানবন্দর লক্ষ্য করে তিনবার হামলা চালিয়েছে।

এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অবিরাম অভিযান’ চালানোর ঘোষণা দেয়।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের নিশ্চিহ্ন করার হুমকি দেন।

এরপর গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে ধারাবাহিক বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তারা জানান, এসব হামলায় জ্যেষ্ঠ হুথি নেতারা নিহত হয়েছেন।

হুথি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন হামলায় ইয়েমেনে ৫৩ জন নিহত হয়েছেন।  তাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102