মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ, বিতরণ হলো ফলজ চারা আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

দিন পেরোতেই আবারও সুন্দরবনে আগুন,পুড়ছে গুলিশাখালী এলাকা

মোঃ মাসুম শেখ (রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
কলমতেজীর পর এবার আগুন লেগেছে সুন্দরবনের গুলিশাখালী এলাকায়।রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের খবর পেয়ে সেখানে ছুটে যান বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের গুলিশাখালী ক্যাম্পের গুলিশাখালীর বনের অভ্যন্তরে আগুন দেখা গেছে। আগুন দেখামাত্র সেখানে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো হয়েছে। তারা এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। আমি নিজেও ঘটনাস্থলের উদ্দেশ্যে পথে রয়েছি। পরিস্থিতি দেখে ও বুঝে পরে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও বলেন, শনিবার কলমতেজী ক্যাম্পের যেখানে আগুন লাগে তা গুলিশাখালী ক্যাম্প এর কাছাকাছি। এখন সুন্দরবনের কলমতেজী ও গুলিশাখালী দুই পয়েন্টেই আগুন জ্বলছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102