বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

রাজশাহীতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

আজ ২২ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা: মাহবুবা খাতুন মহোদয় ।

 

সভায় প্রধান অতিথি হিসেবে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য উন্নয়ন ও পেশাগত সুরক্ষা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, নারীদের জন্য স্বাস্থ্যকর কর্মপরিবেশ তৈরি করা জরুরি, যাতে তারা তাদের দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করতে পারেন।

 

সভায় সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর সম্মানিত কমান্ডান্ট জনাব কামরুন নাহার।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব শামিমা নাসরিন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জনাব সাবিনা ইয়াসমিনসহ রাজশাহী জেলা ও আরএমপির কর্মকর্তা ও নারী পুলিশ সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102