বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

চকবাজারে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, আহত ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইয়ের পর বুড়িগঙ্গা নদী সাঁতরে পালানোর সময় চাকবাজার এলাকায় গণপিটুনিতে আসিফ মুন্সী (১৮) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে।

এ ঘটনায় আহত ২ ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, আতিক (১৮) ও জাহিদ (১৮)।

শুক্রবার (২১ মার্চ) ভোরে বুড়িগঙ্গা তীরবর্তী চকবাজার চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সোয়াইব হাসান জানান, ভোরে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জ এলাকায় ছিনতাই করছিল কয়েকজন ছিনতাইকারী। সেখানে স্থানীয় লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করে। তখন কয়েকজন পালিয়ে গেলেও ৩ ছিনতাইকারী নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে চকবাজারের চম্পাতলী ঘাটে চলে আসে। এসময় ওপার থেকে স্থানীয় লোকজন চিৎকার করতে থাকে। ছিনতাইকারীরা চকবাজার চম্পাতলী ঘাটে ওঠলে তখন স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয়।

তিনি জানান, গণপিটুনির শিকারদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায় আসিফ মুন্সী। গুরুতর আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে আসিফের মা তানিয়া বেগম জানান তার ছেলে আসিফ ইসলামপুরে কাপড়ের দোকানে কাজ করতো। তারা কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায় থাকেন। আসিফের বাবা মো. জহির রিকশাচালক।

তিনি আরও বলেন, গতরাত সাড়ে ৯টার দিকে তার এক বন্ধুর জন্মদিনে উপলক্ষে কেরানীগঞ্জের জিনজিরা যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। এরপর আর রাতে বাসায় ফেরেনি। সকালে লোক মারফত জানতে পারি ছিনতাইকারী সন্দেহে তাদের মারধর করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102