বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

সন্ত্রাসী হামলার প্রতিবাদে মোংলায় সন্ত্রাস বিরোধী বাইক শোডাউন সফলভাবে সম্পন্ন

মোঃ মাসুম শেখ (রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মোংলায় এক বিশাল সন্ত্রাস বিরোধী বাইক শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ মার্চ, ২০২৫ খালিদ হাসান নোমান ও আবু হাসান সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর, এর প্রতিবাদে ও ন্যায়বিচারের দাবিতে এ শোডাউনের আয়োজন করা হয়।
বাইক শোডাউনের বহর শুরু হয় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে। সেখান থেকে চাপড়া, সোনাইলতলা, কাটাখালী, পেড়িখালী, উলুবুনিয়া হয়ে এটি জয়খায় গিয়ে শেষ হয়। শোডাউনটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এতে শতাধিক বাইক অংশগ্রহণ করে।
শোডাউনের আয়োজকরা জানান, হামলার শিকার খালিদ হাসান নোমান ও আবু হাসানকে হাসপাতালে ৩ দিন চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে, বিকাল ৩:৩০ মিনিটে এই প্রতিবাদী শোডাউন শুরু হয়। তারা আরও বলেন, এটি ছিল সন্ত্রাসের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে একটি প্রতীকী প্রতিবাদ।
স্থানীয়রা শোডাউনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবি তুলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ জানান, এটি ছিল একটি শান্তিপূর্ণ প্রতিবাদ, যা ভবিষ্যতে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্পকে আরও দৃঢ় করেছে।
এদিকে, প্রশাসন শোডাউন পর্যবেক্ষণ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক ছিল। তবে শোডাউন চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সন্ত্রাসের বিরুদ্ধে এমন একাত্মতা ও সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলছেন, অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে এ ধরনের গণপ্রতিরোধই পারে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, যদি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় না আনা হয়, তাহলে আরও বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102