মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অটোরিকশা থেকে পড়তেই শিক্ষিকাকে পিষে দিল সিএনজি সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের স্ত্রীকে ২ বছরের কারাদণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ইনোভেশন ফেয়ারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শুভঙ্করের

রাখালগাছিতে ছাত্রনেতার স্মরণে ইফতার মাহফিল

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাওলাদার কামরুল ইসলাম রুমান এর ছোট ভাই ছাত্রদল নেতা হাওলাদার রিগান এর রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সুগন্ধি হাফেজিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত ইফতার মাহফিলে উক্ত মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা অলিউল্লাহ বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ইফতার মাহফিলে রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ, এলাকাবাসী ও ধর্মপ্রাণ রোজাদার মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় হাফেজ মাওলানা অলিউল্লাহ মরহুম হাওলাদার রিগানের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, হাওলাদার রিগান তার একটি ছোট সন্তান রেখে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের কেও একদিন চলে যেতে হবে। তাই আমাদের যাওয়ার জন্য নেক আমল, বেশি বেশি ইবাদাত বন্দেগি করতে হবে। যে কাজ করলে আল্লাহ ও তার রাসূল খুশি হন, সেই কাজ করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102