বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে

সোমবার (১৭ মার্চ) সকালে সিরাজগঞ্জ পৌরসভার চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিতু খাতুন উপজেলার বড়হর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, মেয়েটির বাবা মা কেউ বেঁচে নেই। তার ফুফুর কাছে থেকে সে সরকারি উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করত।

স্থানীয়রা জানায়, ধারণা করা হচ্ছে, মেয়েটি নিজেই রেললাইনের ওপরে মাথা দিয়ে শুয়েছিল। পরে ভোরে রাজশাহী থেকে ঢাকার দিকে একটি মালবাহী ট্রেন আসছিল। এমন সময় চরঘাটিনা রেলগেটে ট্রেনটি পৌঁছালে আগে থেকে শুয়ে থাকা মেয়েটির দেহ থেকে মাথাটি বিছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে। লাশ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102